আবাসন খাতে বিনা প্রশ্নে কালোটাকা বিনিয়োগ, খুশি রিহ্যাব
প্লট, জমি বা ফ্ল্যাটে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়ায় খুশি বলে জানিয়েছেন রিহ্যাব নেতারা। রিহ্যাব হলো রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( Real Estate and Housing Association of Bangladesh / REHAB)।
২০২৪–২৫ অর্থ বছরের বাজেট নিয়ে আজ সংবাদ সম্মেলন করে রিহ্যাব এবং সম্মেলনে নেতারা প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে নেতারা বলেনঃ বিনা প্রশ্নে কালোটাকা বিনিয়োগ – এর সুযোগ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবসম্মত ও সময়োপযোগী।
আজ ৯ জুন ২০২৪, রোজ রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে করেন রিহ্যাব নেতারা। সম্মেলনে উপস্থিত ছিলেন রিহাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, সহসভাপতি এম এ আউয়াল, মোহাম্মদ আক্তার বিশ্বাস, দেলোয়ার হোসেন, পরিচালক মুহাম্মদ লাবিব বিল্লাহ প্রমুখ।
রিহ্যাবের সভাপতি ফ্ল্যাট নিবন্ধন ব্যয় কমানোর কথা বলে তিনি বলেন ফ্ল্যাট নিবন্ধন ব্যয় ৭ শতাংশে নামিয়ে আনা উচিত।
তিনি আরো বলেন, আবাসন খাত থেকে রাজস্ব আদায়ের ধরন পরিবর্তন করা দরকার। বর্তমানে নিবন্ধন ফি ২২ শতাংশ। এটা কমানো হলে ক্রেতারা জমির সঠিক মূল্য দেখাতে উৎসাহিত হবেন। ফলে অপ্রদর্শিত অর্থ সৃষ্টি স্বাভাবিকভাবে কমে আসবে।
রিহ্যাব এমন সময় এই সংবাদ সম্মেলন করলেন, যখন ২০২৪–২৫ অর্থ বছরের প্রাস্তাবিত বাজেট নিয়ে দেশে বিদেশে চলছে সমালোচনা। বিশেষজ্ঞরা অনেকেই ধারনা করছেন, এই ধরনের ( কালোটাকা বিনিয়োগ ) বাজেট দুর্নীতিবাজদের দুর্নীতি করতে উৎসাহ দিবে।
যদিও,৭ জুন ২০২৪, শুক্রবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ রাখার বিষয়ে প্রধানমন্ত্রী বলেনঃ

‘একটা প্রশ্ন আসছে কালোটাকা নিয়ে। কালোটাকা নিয়ে আমি শুনি, অনেকে বলেন কালোটাকা? তাহলে আর কেউ ট্যাক্স দেবেন না। ঘটনা কিন্তু এটা নয়। এটা শুধু কালোটাকা নয়। জিনিসের দাম বেড়েছে, এখন এক কাঠা জমি যাঁর, সে–ই কোটিপতি। কিন্তু সরকারি যে হিসাব, সেই হিসাবে কেউ বেচেন না, বেশি দামে বেচেন বা কিছু টাকা উদ্বৃত্ত হয়। এই টাকা তাঁরা গুঁজে রাখেন। গুঁজে যাতে না রাখেন, সামান্য একটা কিছু দিয়ে সেই টাকা আসল পথে আসুক, জায়গামতো আসুক। তারপর তো ট্যাক্স দিতেই হবে।’
অনেকটা রসিকতার সুরে বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বলি মাছ ধরতে গেলে তো আধার দিতে হয়, দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। সেই রকম একটা ব্যবস্থা, এটা আসলে আগেও হয়েছে। সেই তত্ত্বাবধায়ক আমলেই শুরু হয়েছিল। এরপরও প্রত্যেক সরকারই করে।’
শেখ হাসিনা বলেন, সেই সুযোগ সরকার দিয়েছে। যাতে অল্প কর দিয়ে সেই টাকা ব্যাংকে নিয়ে আসা যায়। এটা নিয়ে নানাজনের নানা কথা। কিন্তু তারপরও যেগুলো মানুষের প্রয়োজন, সে ক্ষেত্রে কর কমিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, গত ৬ জুন , ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। বাজেটে আগামী জুলাই মাস থেকে এক বছরের জন্য কালোটাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছে। নগদ টাকা ১৫ শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে বৈধ বা সাদা করা যাবে। একইভাবে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকাভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে।
বসুন্ধরা আবাসিক এলাকায় প্লট কিনতে যোগাযোগ করুনঃ
কলঃ 01716556225
ফেসবুকঃ https://www.facebook.com/ParagonPropertiesBD
ইউটিউবঃ https://www.youtube.com/@ParagonPropertiesbd